Wednesday, March 28, 2007

প্রজন্ম ফোরামে একাধিক স্বাক্ষর প্রসঙ্গে

প্রজন্ম ফোরামে আমি বেশ নিয়মিত হয়ে গিয়েছি । আমার পোস্ট সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৩০০ এর উপরে। হঠাৎ করে কাল রাতে এই ব্যাপারটা মাথায় এলো। একাধিক স্বাক্ষর বা signature এর ব্যাপারটা ।
ব্যাপারটা হচ্ছে এরকম যে একজন ইউজারের একাধিক সিগনেচার থাকবে ।যেটা সে ফোরামের বিভিন্ন সাবফোরামের জন্য নির্দিষ্ট করে দিতে পারে।যেমন :উদাহরন স্বরূপ সিগনেচার -১ (কে যাস রে ভাটি গাং বাইয়া ,আমি তোরে দেখি না তো চক্ষু মেলিয়া)-এটাতে হাসির উপাদান আছে। এটি নির্দিষ্ট করা থাকবে হাসির বাক্স ফোরামের জন্য। হাসির বাক্স ফোরামে কিছু পোষ্ট করলে এটার সাথে স্বাক্ষর-১ দেখাবে ।একাই ভাবে স্বাক্ষর-২ (উদাহরণ হিসাবে “আমি বাংলার গান গাই , আমি বাংলায় গান গাই;আমি প্রযুক্তির সবকিছুতেই বাংলা চাই।”) এ বাংলা উৎসাহী কোন বানী বা ছবি থাকল সেটা বাংলা কম্পিউটিং ফোরামের জন্য default করা থাকবে । সুতরাং যখন বাংলা কম্পিউটিং ফোরামে পোষ্ট করা হবে তখন ওই পোষ্টের সাথে স্বাক্ষর -২ দেখাবে।

Thursday, March 08, 2007

সামহোয়ার ইন ফোরাম কে নিয়ে চিন্তা

আমার মাথায় আরও কিছু আইডিয়া ঘুরপাক খাচ্ছে 'প্রথম বাংলাদেশী বাংলা ফোরাম ' www.somewhereinforum.net কে নিয়ে । আমাকে ইন্টারনেট ব্যাবহার করতে হয় সাইবার ক্যাফে তে গিয়ে । তাই ব্লগ লেখার জন্য কম্পোজ করতে সময় লাগে বেশী আর সেই হারে বাড়তে থাকে বিল ।মাস শেষে টানাটানি । তাই ভাবি যদি অফলাইন কম্পোজ করে রেখে ধুম করে ব্লগে পাবলিশ করে দিই তাহলে বেশ সময় আর পয়সাও বাঁচে ।

তাই এই পরিকল্পনা .......

Somewherein ToolBar For MSWord.

এর যা বৈশিষ্ট্য থাকবে তা হলো :


  • ছোট্ট

  • টুলবার হিসাবে MS Word এ Integration

  • লেখার পদ্ধতি হিসাবে ইউনিজয় এবং ফোনেটিক ব্যবহার

  • সরাসরি somewhere in ফোরামে এবং ব্লগে পোস্ট করার ব্যবস্থা।।


আমি বেশ খেটে খুটে কিছু ( হাস্যকর !) screenshot তৈরীর চেষ্টা করেছি ব্যাপারটা বোঝানোর জন্য । কেমন হয়েছে কে জানে।

  • প্রথমত এই হলো টুলবারের চেহারা (?)

  • SWI toolbar

  • ২য়ত এবার আসা যাক মেনু গুলোতে .....


যেমন : সেটিংস মেনু

ফোরামের জন্য এবং ব্লগের জন্য একাউন্ট সেটিংস



  • পাবলিশ মেনুর গঠন






তারপরও সমস্যা রয়ে গেল ................... আমি তো শুধু ভেবেই খালাস । বাস্তবায়ন করবে কে ?

আবারও ভাবছি একটা ওয়েব সাইট বানালে কেমন হয় মানে www.openidea.org (?) যেখানে আইডিয়া গুলোই open for all !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Wednesday, August 30, 2006

পরিবর্তন

বেশ কিছু পরিবর্তন করলাম টেমপ্লেট এ ।

Saturday, August 26, 2006

Internet explorer এর জন্য টুল বার

কয়েকদিন থেকে আমার মাথায় একটা আইডিয়া ঘুরপাক খাচ্ছে। আমি বরাবর সাইবার ক্যাফে তে বসে নেট ব্রাউজ করি । আর ক্যাফের বেশীরভাগ কম্পিউটার সাধারণ guest মোডে থাকে । তাই অভ্র 'র ইনষ্টলেশন প্র্রক্রিয়া শেষ হওয়ার পর start>settings> controll panel> regional option এ গিয়ে যা করার নির্দেশনা দেওয়া হয় তা সম্ভব হয়ে ওঠে সা Admin ছাড়া । সুতরাং এত ঝামেলায় না গিয়ে দেখলাম এই কাম ছাড়াও ইন্টারনেটে বাংলা পেজ দেখতে , ফোরাম বা বুলেটিন বোর্ডে বাংলায় মেসেজ পোষ্ট করতে এমনি বাংলায় মেইল করতে সমস্যা হয় না । ঝামেলা যেটা হয় তা হলো ওই computer এ যে application যেমন Word এ যথাযথ ভাবে বাংলায় কাজ করতে ।


তাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে নতুন ধরণের কিছু করার ।


মানে একটা ছোট্ট সফটওয়্যার [IE এর জন্য টুল বার , Firefox এর জন্য extension এই জাতীয় আর কি ]


এক নজরে এর বৈশিষ্ঠ্যসমূহ হবে ..এরূপ.....



  • ছোট্ট আকারের ।

  • ইউনিকোড সাপোর্টেড বাংলা ইনপুট (ইউনিজয় কিংবা ফোনেটিক কিংবা দুটোই)

  • ইনষ্টলের জন্য Admin মোড লাগবে না। Guest mode এ ইনষ্ঠল যোগ্য।

  • সহজ ইনষ্টলেশন প্রক্রিয়া

  • স্বয়ংসম্পূর্ণ (যেমন শাব্দিক ইনষ্টল করতে Dot NET frmawork লাগে যার সাইজ ২৩ মেগাবাইট)

  • Start>settings> controll panel> regional Options এ গিয়ে PC কে বাংলা উপযোগী কনফিগার করার মত ঝামেলা মুক্ত।

  • বাংলা ইন্টারফেস

  • এবং শুধুমাত্র ইন্টারনেটে বাংলা কাজ করার জন্য ।PC তে অন্য প্রোগ্রামে ব্যবহারের জন্য নয়।


Screen Shot of proposed bangla toolbar


bangla toolbar


আমি কোন প্রোগ্রামার নই । তাই তৈরী করতে পারছি না এমন কোন টুলবার । কেউ কি আমায় সাহায্য করতে পারেন ?