Saturday, August 26, 2006

Internet explorer এর জন্য টুল বার

কয়েকদিন থেকে আমার মাথায় একটা আইডিয়া ঘুরপাক খাচ্ছে। আমি বরাবর সাইবার ক্যাফে তে বসে নেট ব্রাউজ করি । আর ক্যাফের বেশীরভাগ কম্পিউটার সাধারণ guest মোডে থাকে । তাই অভ্র 'র ইনষ্টলেশন প্র্রক্রিয়া শেষ হওয়ার পর start>settings> controll panel> regional option এ গিয়ে যা করার নির্দেশনা দেওয়া হয় তা সম্ভব হয়ে ওঠে সা Admin ছাড়া । সুতরাং এত ঝামেলায় না গিয়ে দেখলাম এই কাম ছাড়াও ইন্টারনেটে বাংলা পেজ দেখতে , ফোরাম বা বুলেটিন বোর্ডে বাংলায় মেসেজ পোষ্ট করতে এমনি বাংলায় মেইল করতে সমস্যা হয় না । ঝামেলা যেটা হয় তা হলো ওই computer এ যে application যেমন Word এ যথাযথ ভাবে বাংলায় কাজ করতে ।


তাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে নতুন ধরণের কিছু করার ।


মানে একটা ছোট্ট সফটওয়্যার [IE এর জন্য টুল বার , Firefox এর জন্য extension এই জাতীয় আর কি ]


এক নজরে এর বৈশিষ্ঠ্যসমূহ হবে ..এরূপ.....



  • ছোট্ট আকারের ।

  • ইউনিকোড সাপোর্টেড বাংলা ইনপুট (ইউনিজয় কিংবা ফোনেটিক কিংবা দুটোই)

  • ইনষ্টলের জন্য Admin মোড লাগবে না। Guest mode এ ইনষ্ঠল যোগ্য।

  • সহজ ইনষ্টলেশন প্রক্রিয়া

  • স্বয়ংসম্পূর্ণ (যেমন শাব্দিক ইনষ্টল করতে Dot NET frmawork লাগে যার সাইজ ২৩ মেগাবাইট)

  • Start>settings> controll panel> regional Options এ গিয়ে PC কে বাংলা উপযোগী কনফিগার করার মত ঝামেলা মুক্ত।

  • বাংলা ইন্টারফেস

  • এবং শুধুমাত্র ইন্টারনেটে বাংলা কাজ করার জন্য ।PC তে অন্য প্রোগ্রামে ব্যবহারের জন্য নয়।


Screen Shot of proposed bangla toolbar


bangla toolbar


আমি কোন প্রোগ্রামার নই । তাই তৈরী করতে পারছি না এমন কোন টুলবার । কেউ কি আমায় সাহায্য করতে পারেন ?

1 comment:

Khalid said...

বাংলা টুলবার ব্যবহার করুন এবং ব্রাউজারেই শুনুন বাংলা FM রেডিও।
টুলবারটি ডাউনলোড করুন http://banglatoolbar.com/ থেকে।